ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও অষ্টগ্রামের আফরোজা
বিশেষ প্রতিনিধি | ৬:৫৭ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর, ২০১৯

ইউএনও আফরোজা আক্তার রিবা
বিশেষ প্রতিনিধি: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার তালিকায় ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন অষ্টগ্রামের আব্দুল্লাহপুর ইউনিয়নের কলিমপুর গ্রামের আফরোজা আক্তার রিবা।
তিনি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত আছেন।
ঢাকা জেলা প্রশাসক ও শিক্ষক-শিক্ষিকা, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক ও সদস্যসচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দোহার উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা বলেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আফরোজা আক্তার রিবা একজন কর্মদক্ষ ব্যক্তি। তাঁর কর্মদক্ষতার কারণেই তিনি জেলার শ্রেষ্ঠ ইউএনও হয়েছেন। এ ছাড়া দোহারের শিক্ষা ক্ষেত্রসহ মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর ব্যতিক্রমী উদ্যোগ ছিল প্রশংসা করার মতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দ্ররিদ্র পরিবারের শিশু-কিশোরদের শিক্ষার জন্য আশ্রয়ণের অভ্যন্তরে শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেও তিনি আলোচনায় আসেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, যেকোনো স্বীকৃতিই ভালো কাজের প্রেরণা হিসেবে কাজ করে। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে শুধু নয়, প্রশাসনিক গণ্ডির বাইরেও একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করি সব সময়। চলে গেলেও ভালো কাজের জন্য মানুষ যাতে মনে রাখে সে চিন্তা-চেতনা নিয়ে কাজ করার চেষ্টা করি।
আফরোজার স্বামী মো. আকতারুজ্জামান ভূঁইয়া হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (যুগ্ম জেলা জজ) হিসেবে কর্মরত এবং ভাসুর ড. বদরুজ্জামান ভূঁইয়া একজন মিডিয়া ব্যক্তিত্ব। সামাজিক, রাজনৈতিক ও অর্থনীতি বিষয়ে আলোচনার জন্য তিনি দেশের মিডিয়া অঙ্গণে ব্যাপকভাবে পরিচিত। তাঁর লেখনির মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। এ শিক্ষাবীদের সহধর্মীণী ড. মুনিরা সুলতানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করছেন।
আফরোজার শ্বশুর প্রয়াত মো. মাইন উদ্দিন ভূঁইয়া ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উর্দ্বতন কর্মকর্তা এবং আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তাঁর ঔরসজাত আট সন্তান নিজেদের কর্ম ও গুণের মাধ্যমে আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও আলো ছড়াচ্ছেন। আলোকিত করেছেন আব্দুল্লাহপুর-কলিমপুরসহ গোটা হাওরাঞ্চলকে।এবং শ্বাশুরি রওশন আরা বেগম রত্নগর্ভা মা হিসেবে এ বছর জয়িতা পুরস্কার লাভ করেন।


4 Comments