অষ্টগ্রামে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ১০:৫৩ অপরাহ্ন, ১২ ডিসেম্বর, ২০১৯

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে “ডিজিটাল বাংলাদেশ ২০১৯” দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসৃচি বাস্তবায়ন করা হয়। এসব কর্মসৃচির মধ্যে ছিল সকালে র্যালী, কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভা । বৃহস্পতিবার সকালে উপজেলা সম্প্রসারিত ভবন থেকে বর্ণাঢ্য র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা পদক্ষিন শেষে আবারোও একই স্থানে এসে র্যালীটি শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যন লতিফা হক রতœা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল জাহিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসরিন সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা মহিবুল্লাহ্ হক, একাডেমিক সুপার ভাইজার ফয়জুননাহার লিজা, মহিলা বিষয়ক কর্মকর্তা নুর-নবী, যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, বিএডিসির উপÑসহকারি প্রকৌশলী রওকন জাহানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অষ্টগ্রাম উপজেলার সহকারী প্রোগ্রামার আনোয়ার হুসেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

