শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন শহিদুল ইসলাম জেমস
৮:২১ অপরাহ্ন, ৯ ডিসেম্বর, ২০১৯

শহিদুল ইসলাম জেমস
কিশোরগঞ্জ জেলার ২০১৯ সালের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন অষ্টগ্রাম উপজেলার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস।আজ ৯ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষকা,বিদ্যালয়,ব্যক্তি,প্রতিষ্ঠান,কর্মকর্তা ও কর্মচারীগণের তালিকা প্রকাশ করেন।বিভিন্ন ক্যাটাগরীতে যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা হলেন-
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) - মোঃ সাইফুল ইসলাম,বাবুল হোসেন সপ্রাবি,ভৈরব।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(মহিলা) - আলেয়া খাতুন, হাটখোলা সপ্রাবি,অষ্টগ্রাম।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) - মাছুম মিয়া,পালতাকান্দা সৃজনী ,সপ্রাবি,ভৈরব।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা)ফারহানা বেগম, কমলাপুর মোজাফফর চৌধুরী সপ্রাবি,ভৈরব।
শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী - মোঃ আব্দুল হাই,মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব।
শ্রেষ্ঠ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার -মোঃ আবুল বাশার মৃধা, কিশোরগঞ্জ সদর।
শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার - শামীম আহমেদ, ভৈরব।
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার - মোঃ আব্দুল কাদির মিয়া, কিশোরগঞ্জ সদর। শ্রেষ্ঠ জেলা প্রশাসক - মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরী।
এছাড়া জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমসের অনুভূতি জানতে চাইলে ভাটির রানি কে তিনি বলেন - 'আমি ভীষণ খুশি, এরফলে উৎসাহিত হয়ে ভবিষ্যতে আমি আরো বেশী কাজ করবো। '

