বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল মাসা ইউনিভার্সিটিতে ভিপি নির্বাচিত হলেন কিশোরগঞ্জের বশির

মাসা ইউনিভার্সিটিতে ভিপি নির্বাচিত হলেন কিশোরগঞ্জের বশির

নিউজ ডেস্ক | ১২:৫১ অপরাহ্ন, ৭ ডিসেম্বর, ২০১৯

1575701480.jpg

মালয়েশিয়ার অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় মাসা ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ (এসআরসি) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী হাফেজে কোরআন বশির ইবনে জাফর। বশির ইবনে জাফর এর বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকায়।

বশির ইবনে জাফর মালয়েশিয়ার মাসা ইউনিভার্সিটিতে প্রকৌশল বিভাগে অধ্যয়নরত। কওমি মাদরাসা ও কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি কোরআনে কারিমের হাফেজ।

রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর ২০১৮ সালে স্কলারশিপ নিয়ে তিনি মালয়েশিয়ায় পড়াশোনা করতে যান।

মালয়েশিয়ার প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসুর মতো স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল (এসআরসি) নির্বাচনের আয়োজন করা হয়। স্থানীয় শিক্ষার্থীদের জন্য প্রেসিডেন্ট পদটি সংরক্ষিত রেখে বাকি আরও আটটি পদ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই এসআরসি নির্বাচনের আয়োজন করে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ২০২০ সেশনের জন্য মাসা ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ (এসআরসি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বশিরসহ মোট নয়জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে আট প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হন কিশোরগঞ্জের সন্তান বশির ইবনে জাফর। তিনি পেয়েছেন ৬৮৩ ভোট।

-কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM