বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অধ্যাপক পদে উন্নীত হলেন বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন

অধ্যাপক পদে উন্নীত হলেন বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন

বিশেষ প্রতিনিধি | ১:৫৪ অপরাহ্ন, ২৮ নভেম্বর, ২০১৯

1574927654.jpg
ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন

বিশেষ প্রতিনিধি: সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কৃতি সন্তান ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন।

বুধবার (২৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মিটিংয়ে তাকে এ পদোন্নতি দেয়া হয়।

ড. বদরুজ্জামান ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির সাথেও সম্পৃক্ত।

ঢাকাস্থ অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

বদরুজ্জামান ভূঁইয়া একজন মিডিয়া ব্যক্তিত্ব। সামাজিক, রাজনৈতিক ও অর্থনীতি বিষয়ে আলোচনার জন্য তিনি দেশের মিডিয়া অঙ্গণে ব্যাপকভাবে পরিচিত। তাঁর লেখনির মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। এ শিক্ষাবীদের সহধর্মীণী ড. মুনিরা সুলতানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করছেন। 

2 Comments

Tobur rahman
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Congratulations dear you are proud of our are.
Mostak Shaharia Mim
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করোক। আমাদের ভাটির ছাত্রছাত্রীদের অনুপেরণা!

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM