বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল হাওরে বিদ্যুৎ সাবস্টেশন ২০ এমবিএতে উন্নীতকরণ

হাওরে বিদ্যুৎ সাবস্টেশন ২০ এমবিএতে উন্নীতকরণ

নিউজ ডেস্ক | ১২:৪৮ অপরাহ্ন, ৬ নভেম্বর, ২০১৯

1573022901.jpg

কিশোরগঞ্জের হাওরে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে মিঠামইন বিদ্যুৎ সাবষ্টেশনে ১০ এমবিএ থেকে ২০ এমবিএতে উন্নীতকরণ করা হয়। এ উন্নীতকরণের উদ্বোধন করেন রেজওয়ান আহাম্মদ তৌফিক।

আর এ উন্নীতকরণের ফলে হাওরে বিদ্যুতের সমস্যা অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি তারেক কামালসহ প্রমূখ।

সূত্র: হাওর বাংলা

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM