বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালিত

অষ্টগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মন্তোষ চক্রবর্তী | ৯:৩২ অপরাহ্ন, ২৬ অক্টোবর, ২০১৯

1572103920.JPG

মন্তোষ চক্রবর্তী: কিশোরগঞ্জের অষ্টগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। 

আজ শনিবার বিভিন্ন কর্মসৃচির মাধ্যমে দিনটি পালন করেছে অষ্টগ্রাম থানা। 

দিনটি উপলক্ষে সকালে অষ্টগ্রাম থানায় একটি কেক কাটা হয়। পরে এক শুভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।

সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফুল ইসলাম, অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, মহিলা ভাইস চেয়ারম্যন লতিফা হক রতœা, পৃর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কাছেদ মিয়া, বাংগালপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ভূইয়া প্রমুখ। 

এ ছাড়া বিভিন্ন শ্্েরণী-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা।

বিকালে খেলাধুলা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM