ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল
কিশোরগঞ্জে আনন্দের বন্যা
বিশেষ প্রতিনিধি | ৭:৫৭ অপরাহ্ন, ৩১ অক্টোবর, ২০১৭

বিজয়ী হওয়ার পর সমর্থকদের মাঝে সৈয়দ আশফাকুল টিটু।
সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল টিটু।
আজ মঙ্গলবার বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে তিনি এ বিজয় লাভ করেন।
নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালক সংখ্যা ২৫ জন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুইজন ছাড়া ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার কথা ২৩ জন পরিচালকের। কিন্তু ইতোমধ্যে ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন।
আজ আনুষ্ঠানিকতার নির্বাচনে ভোটের লড়াই হয় তিনটি পরিচালক পদে। এতে প্রার্থী ছিলেন মোট ছয়জন।

