বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে - কাদের

আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে - কাদের

৫:৫৮ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

1569499110.jpg

 খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন। এজন্য সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশজুড়ে জুয়া ও মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এসময় বলেন, বিএনপির আমল থেকেই দেশে টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজিসহ মাদক সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তখন তারা নিজেদের দলের কারও বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। বিএনপি যা পারেনি, আওয়ামী লীগ সেটা করে দেখিয়েছে। সেজন্য বিএনপির উচিৎ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া।

আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে উল্লেখ করে কাদের গঠনমূলক সমালোচনা করতে বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

সূত্র: ইউএনবি

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM