বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল বাঙ্গালপাড়ার চেয়ারম্যানের স্ত্রীর কবর জিয়ারতে এমপি তৌফিক

বাঙ্গালপাড়ার চেয়ারম্যানের স্ত্রীর কবর জিয়ারতে এমপি তৌফিক

মুহাম্মদ জাকির আশরাফী, অষ্টগ্রাম প্রতিনিধি | ৮:৪২ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

1569206537.jpg

মুহাম্মদ জাকির আশরাফী, অষ্টগ্রাম প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ভূইয়ার স্ত্রীর কবর জিয়ারত করেছেন স্থানীয় সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক। 

গতকাল (২২ সেপ্টেম্বর) দুপুরে রেজওয়ান আহাম্মদ তৌফিক বাঙ্গালপাড়ায় যান এবং এনামুল হক ভূইয়ার স্ত্রীর রুহের মাগফেরাতে কবর জিয়ারত ও দোয়া করেন। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান। 

অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা ও বাঙ্গালপাড়া ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM