বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল মিঠামইনের ৯ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

মিঠামইনের ৯ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

নিউজ ডেস্ক | ৪:০১ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর, ২০১৯

1569146513.jpg

নিউজ ডেস্ক: মিঠামইন উপজেলার প্রত্যন্ত নয়টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বিদ্যু্তের সুইচ টিপে এসব নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের কাঞ্চনপুর, রহমতপুর, নাগরপুর, উদয়পুর, আশুপুর, লাউকুড়া, চণ্ডিপুর, হেমন্তগঞ্জ ও রাণীগঞ্জে এই ৯টি গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিঠামইনের উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান। এ সময় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM