বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ভৈরবে চুরি-ছিনতাই বৃদ্ধি পাওয়ায় সাংবাদিক সমাজের উদ্বেগ

ভৈরবে চুরি-ছিনতাই বৃদ্ধি পাওয়ায় সাংবাদিক সমাজের উদ্বেগ

নিউজ ডেস্ক | ৩:২১ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

1568712067.jpg

নিউজ ডেস্ক: ভৈরবে চুরি ছিনতাই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ভৈরব প্রেসক্লাবে সাংবাদিক সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভৈরব প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এসএম বাকী বিল্লাহ, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক মো. আলাল উদ্দিন, ভৈরব সাংবাদিক সমিতি সভাপতি ও দৈনিক যুগান্তর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলো ভৈরব অফিস নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, দৈনিক পূর্বকণ্ঠ সম্পাদক সোহেল সাশ্রু, এটিএন বাংলা এটিএন নিউজ ও দৈনিক ইত্তেফাক ভৈরব প্রতিনিধি তুহিনুর রহমান মোল্লা, বাংলাভিশন টিভি ও দৈনিক যায়যায়দিন ভৈরব প্রতিনিধি সত্যজিত দাস ধ্রুব, চ্যানেল-২৪ ভৈরব প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা, দৈনিক খবরপত্র ভৈরব প্রতিনিধি আব্দুর রউফ, দৈনিক আজকালের খবর ও ডেইলি বাংলাদেশ অবজারভার ভৈরব প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল মাসুম, দৈনিক মানবকণ্ঠ ভৈরব প্রতিনিধি মো. আক্তারুজ্জামান, জিটিভি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি এম.এ. হালিম, দৈনিক আমাদের সময় ভৈরব প্রতিনিধি খাইরুল ইসলাম সবুজ, আরটিভি ও আলোকিত বাংলাদেশ ভৈরব প্রতিনিধি মো. আল-আমিন টিটু, এশিয়ান টিভি ও দৈনিক নয়াদিগন্ত ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজিব আহমেদ, মুভি বাংলা ভৈরব প্রতিনিধি শামিম আহমেদ, দৈনিক পূর্বকণ্ঠ যুগ্ম-সম্পাদক মিলাদ হোসেন অপু প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব প্রেসক্লাব সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ময়না, দৈনিক ইনকিলাব ভৈরব প্রতিনিধি এম.আর রুবেল, নরসিংদীর কথা ভৈরব প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারী, দৈনিক গ্রামীণ দর্পন ভৈরব প্রতিনিধি এম.আর ওয়াসিম, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট বার্তা সম্পাদক নাজির হোসেন আলামিন, মোহনা টিভি ভৈরব প্রতিনিধি জামাল আহমেদ, দৈনিক সময়ের আলো ভৈরব প্রতিনিধি রাজিবুল হাসান, দৈনিক পূর্বকণ্ঠ সহ-ব্যবস্থাপনা সম্পাদক আফসার হোসেন তূর্জা, সাংবাদিক খাইরুল ইসলাম ভূইয়া, সাপ্তাহিক অবলম্বন স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম রিপন ও দৈনিক স্বাধীন বাংলা ভৈরব প্রতিনিধি জুয়েল মিয়া প্রমুখ।

বক্তারা ভৈরবে বেশ কয়েকদিন যাবৎ আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটায় ও ঘন ঘন চুরি ছিনতাই বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

এই সব বিষয়ে আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও ভৈরব থানা অফিসার্স ইনচার্জ মো. মোখলেছুর রহমান, ভৈরব হাইওয়ে থানা, ভৈরব রেলওয়ে থানা, ভৈরব নৌ-থানা, ভৈরব টাউন পুলিশ ফাঁড়ি, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM