বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল দৃষ্টি উন্নয়ন সংস্থার বিনামূল্যে ৩১ তম চক্ষুশিবির অনুষ্ঠিত

দৃষ্টি উন্নয়ন সংস্থার বিনামূল্যে ৩১ তম চক্ষুশিবির অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি | ১:৫৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

1568534131.jpg

বিশেষ প্রতিনিধি: ডাচ্- বাংলা ব্যাংক এর অর্থায়নে এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর সার্বিক তত্বাবদানে শুক্রবার ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাপুর, অষ্টগ্রামে দিনজুড়ে অনুষ্ঠিত হয় এই চক্ষুশিবির।

১ হাজার চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। বাচাইকৃত ২০০ জন অপরেশনযোগ্য ছানি রোগীদের আগামী ১৮-২০-২২-২৪/০৯-২০১৯ ইং আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতালে লেন্স সহ ছানি অপারেশান করা হবে।

চক্ষুশিবিরে দায়িত্বে ছিলেন দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন ডা. মো. শাহীন রেজা চৌধুরী। তাকে সহযোগীতা করেন ডা: সুজিত কুমার সরকার, ডা: মিজানুর রহমান ভূইয়া সহ দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর মেডিকেল টিম ।

দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষুশিবিরে উপস্থিত ছিলেন মো: মহিউদ্দিন খান,  মো: শহিদুল ইসলাম জেমস, মানিক কুমার দেব,  মো: মুক্তার খা,  মিজানুর রহমান রাজা মিয়া, আব্দুর রশিদ, মো: ইদ্রিস আলী, মো: মফিজ উদ্দিন, মন্নর খা, নাসির উদ্দিন ভূইয়া, কামরুল ইসলাম চৌধুরী, ইব্রাহিম অন্তর সিহাবসহ আব্দুল্লাপুরের নেতৃবৃন্দ, আব্দুল্লাপুরের শিক্ষকবৃন্দ, আকসু এর সদস্যগন, কামাল আনোয়ার, মো: আজিজুল হক সাখাওয়াত হোসেন পিপলু, কামরুল হাসান বাবু, নূরুল আলম স্বপনসহ ডাস সদস্য এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM