বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রাম স্বেচ্ছাসেবী দরিদ্র বিমোচন সংস্থা'র হিজরি নববর্ষ পালিত

অষ্টগ্রাম স্বেচ্ছাসেবী দরিদ্র বিমোচন সংস্থা'র হিজরি নববর্ষ পালিত

বিশেষ প্রতিনিধি | ৮:৫৪ অপরাহ্ন, ৩ সেপ্টেম্বর, ২০১৯

1567522454.jpg

বিশেষ প্রতিনিধি: অষ্টগ্রাম স্বেচ্ছাসেবী দরিদ্র বিমোচন সংস্থার উদ্যোগে হিজরি নববর্ষ ১৪৪১ বর্ষবরণ ও শাহাদাত-এ কারবালার স্বরণে, আজ মধ্য অষ্টগ্রাম বর্ধমান পাড়া প্রাইমারী স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুদ মিয়া, ইউপি সদস্য অষ্টগ্রাম সদর ইউনিয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজতাবা আরিফ খাঁন, অধ্যক্ষ সরকারী রোটারী ডিগ্রি কলেজ অষ্টগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ ফারুক আহমেদ, চেয়ারম্যান অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ, মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম (জুয়েল), সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামা'য়াত বাংলাদেশ অষ্টগ্রাম উপজেলা শাখা, জালাল উদ্দিন আশরাফী, সভাপতি উপজেলা আওয়ামী ওলামালীগ, কাজী আব্দুস সামাদ আজাদী আশরাফী, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী ওলামালীগ, সেলিম তালুকদার, অষ্টগ্রাম সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি এম এ আজিজ মাহমুদ প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সুন্নীজনতা।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM