বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

অষ্টগ্রামে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক | ৬:৪৫ পূর্বাহ্ন, ৩ সেপ্টেম্বর, ২০১৯

1567471507.jpg

নিউজ ডেস্ক: অষ্টগ্রামে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফুল আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক হায়দারী, সরকারি রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লতিফা হক রত্না সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অষ্টগ্রাম উপজেলা সদরের থানা সংলগ্ন স্থানে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শীর্ষক প্রকল্পের আওতায় ১৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে অষ্টগ্রামে এই মডেল মসজিদ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগ।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM