বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে মাইনউদ্দিন ভূঁইয়া স্মৃতি পুরস্কার প্রদান

অষ্টগ্রামে মাইনউদ্দিন ভূঁইয়া স্মৃতি পুরস্কার প্রদান

বিশেষ প্রতিনিধি | ৩:৪৯ অপরাহ্ন, ২৭ আগস্ট, ২০১৯

1566899367.jpg

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলাধীন আব্দুল্লাহপুর-কলিমপুরে মো. মাইনউদ্দিন ভূঁইয়া স্মৃতি পুরস্কার প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) উপজেলার আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মাইনউদ্দিন ভূঁইয়ার স্মরণে মরহুম মো. মাইনউদ্দিন ভূঁইয়া স্মৃতি সংসদ এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সৈয়দ রাশিদুল হাসান এবং প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও মরহুম মো. মাইনউদ্দিন ভূঁইয়ার সন্তান প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন। 

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুক্তার খাঁন, অষ্টগ্রাম উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. রেজাউল করিম এবং কলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন ভূঁইয়া। 

এ সময় উপস্থিত অতিথিবৃন্দ মরহুম মো. মাইনউদ্দিন ভূঁইয়ার জীবন ও কর্মের উপর আলোচনা ও উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

1 Comments

Almamun bhuiyan
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
আমি মনে করি এ পুরস্কারে আমাদের এলাকার শিক্ষার মান আরো বৃদ্ধিপাবে। কেননা এ পুরস্কার অব্যাহত থাকায় ছাত্র ছাত্রীদের মাঝে পড়াশুনার একটি প্রতিযোগিতা থাকবে

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM