শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল সাভিয়ানগর-আলীনগর আরসিসি সড়কের ঢালাই কাজ উদ্বোধন

সাভিয়ানগর-আলীনগর আরসিসি সড়কের ঢালাই কাজ উদ্বোধন

মন্তোষ চক্রবর্তী, অষ্টগ্রাম | ৪:৩৭ অপরাহ্ন, ২৯ অক্টোবর, ২০১৭

chahida-news-1509273449.jpg

হাওর বেষ্টিত কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সাভিয়ানগর-আলীনগর আরসিসি সড়কের ঢালাই কাজের শুভ উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। 

রবিবার সকালে উপজেলার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর হতে আলীনগর সড়কের প্রায় পৌনে ৩ কি.মি ঢালাই কাজের উদ্বোধন করা হয়। 

এ সড়কের নির্মান ব্যয় হবে ৬ কোটি ৯ লক্ষ ৬১ হাজার ৯৩৯ টাকা। নির্মাণ কাজ শেষ হলে উপকৃত হবেন আলীনগর ও সাভিয়ানগর গ্রামের হাজারো মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে তাদের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে।  

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা প্রকৌশলী মাহবুব মোর্শেদ, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মোল্যা, দেওঘর ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম মিয়া, দেওঘর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা সুজন খাঁ, মো: আলী আকবর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । 

1 Comments

৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
ভাল খবর

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM