বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

অষ্টগ্রামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

মন্তোষ চক্রবতী, অষ্টগ্রাম | ৪:৩৬ অপরাহ্ন, ১৫ মার্চ, ২০১৯

1552646190.jpg

মন্তোষ চক্রবতী: হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী ৪০-তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনার শেষে বিশেষ অতিথি অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোজতাবা আরিফ খান এই অনুষ্ঠান উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথি ও আলোচকদের মধ্যে ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আহসানুল জাহিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূর নবী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ দাস, শিক্ষার্থী সাইম আল মাহমুদ, ইসতি আক্তার লাভলী প্রমূখ। 

বক্তারা বিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে তারা উপজেলা প্রশাসন আয়োজিত মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM