বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল করিমগঞ্জের নয়জন ভাষা সৈনিককে সম্মাননা প্রদান

করিমগঞ্জের নয়জন ভাষা সৈনিককে সম্মাননা প্রদান

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৪:৩৯ অপরাহ্ন, ১ মার্চ, ২০১৯

1551436788.jpg

মন্তোষ চক্রবর্তী: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নয়জন ভাষা সৈনিককে সম্মাননা প্রদান করা হয়েছে।

ঈশাখাঁ সমাজ কল্যাণ সমিতি বৃহস্পতিবার সন্ধ্যায় করিমগঞ্জের জঙ্গলবাড়ি গ্রামে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মাননা প্রাপ্তরা হলেন ভাষা সৈনিক মু. আবু সিদ্দীক, মোশাররফ হোসেন আকুঞ্জী, সৈয়দ বদরুদ্দিন হোসাইন (মরণোত্তর), সৈয়দ কমরুদ্দিন হোসাইন (মরণোত্তর), মিছিরউদ্দীন আহমেদ (মরণোত্তর), মাহফুজুল হাকিম সিতু (মরণোত্তর), আব্দুস সোবহান (মরণোত্তর), মফিজ উদ্দিন (মরণোত্তর) ও আলী আসগর (মরণোত্তর)। তাদের প্রত্যেককে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মাসউদ।

বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কামরুজ্জামান। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জী।

অধ্যাপক মহিউদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক মহা পরিচালক দেলোয়ার হোসেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা পারভীন, মুক্তিযোদ্ধা শেখ কবীর আহমেদ, ডক্টর শেখ রাফি আহমেদ, ডক্টর আখতার উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. ইকবাল, এমরান আলী ভূইয়া, রুকন উদ্দিন, মীর আশরাফ উদ্দিন, সৈয়দ শফিকুর রহমান, আশরাফ আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM