বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রাম কৃষি অফিসে লোকবলের চরম সংকট

অষ্টগ্রাম কৃষি অফিসে লোকবলের চরম সংকট

ব্যাহত হচ্ছে কৃষি উন্নয়ন কাজ

মন্তোষ চক্রবতী, ভ্রাম্যমান প্রতিনিধি | ১০:২৬ পূর্বাহ্ন, ৯ ফেব্রুয়ারি, ২০১৯

1549686411.jpg

মন্তোষ চক্রবতী, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলা কৃষি অফিসে লোকবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে কৃষি উন্নয়ন কাজকর্ম। চরম হুমকির মুখে রয়েছে এবারের বোরো উৎপাদন। এ উপজেলার ৮০ ভাগ আবাদী জমিতে একমাত্র বোরো ফসল হয়ে থাকে। উৎপাদিত বোরো ধানের ২০ শতাংশ স্থানীয় খাদ্য চাহিদা পূরণ করে ৮০ ভাগই জাতীয় খাদ্য ভান্ডারে যোগ হয়ে থাকে। ফলে খাদ্য উৎপাদনে এ উপজেলার গুরুত্ব অপরিসীম। 

দীর্ঘদিন ধরে এ উপজেলায় কৃষি কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ১৮টি পদে লোকবল না থাকায় বর্তমান ভরা উৎপাদন মৌসুমে মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে একাধিক কৃষকের ভাষ্য। যদিও পাশ্ববর্তী বাজিতপুর উপজেলার কৃষি কর্মকতা এ বি এম রকিবুল হাসানকে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন তাকেও অষ্টগ্রামে পাওয়া যায় না। কোনো প্রয়োজন পড়লে বাজিতপুরে গিয়ে তার সাথে দেখা করতে হয় বলে কৃষকেরা অভিযোগ করেছেন।

উপজেলার কৃষি অফিসসূত্রে জানা যায়, উপজেলা কৃষি অফিসে মোট ৪০ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও তার বিপরীতে রয়েছেন মাত্র একজন কৃষি সম্প্রসারণ কর্মকতাসহ ২১ জন। তার মধ্যে আবার গুরুত্বপূর্ণ অফিস সহায়ক দীর্ঘদিন যাবত জেলা কৃষি অফিসে প্রেষণে রয়েছেন। ফলে অষ্টগ্রাম উপজেলা অফিসের কাজ বিঘিœত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সালাহ উদ্দিন এ বিষয়ে বলেন, ইতিমধ্যে জেলা ও সংশ্লিষ্ট অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করি তার সমাধান হবে।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম জানান লোকবল সংকট রয়েছে এর জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে এবং তিনি আশা করেন অচিরেই এর সমাধান হবে। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM