অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্কুল এন্ড কলেজের উদ্বোধন
বিশেষ প্রতিনিধি | ১১:১১ অপরাহ্ন, ২৮ জানুয়ারী, ২০১৯

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক।
সোমবার (২৮ জানুয়ারি) বড় হাওরের রাস্তাও পরিদর্শন করেছেন তিনি। সংশ্লিষ্ট সকলকে নিয়ে তিনি বহুল আলোচিত এ সড়কের মাটি ভরাটের কাজ সরেজমিনে দেখতে যান। 
এর আগে টানা তৃতীয়বারের মত সাংসদ নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিককে সংবর্ধণা দেয়া হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

