বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী নিহত, শহরে ক্ষোভ

কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী নিহত, শহরে ক্ষোভ

নিউজ ডেস্ক | ১১:০০ পূর্বাহ্ন, ২৬ জানুয়ারী, ২০১৯

1548478835.jpg

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ শহরে সন্ত্রাসী হামলায় জেলা যুবলীগ কর্মী ইউসুফ মনির (৪৮) নিহত হয়েছেন। এ সময় তার ছোট ভাই কিশোরগঞ্জ পৌরসভার কাউন্সিলর ইয়াকুব সুমন (৪৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের ঈশাখাঁ রোডে মাধবী প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রামদা, চাপাতি, কিরিচ ও অন্যান্য অস্ত্রসস্ত্র নিয়ে শতাধিক যুবক প্রথমে ইউসুফ মনিরের ওপর হামলা চালায়। এ সময় তার ছোট ভাই পৌরসভার কাউন্সিলর ইয়াকুব সুমন ছুটে আসলে তার ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা। এতে তারা দুই ভাই গুরুতর জখম হন।

স্থানীয়রা তাদেরকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সংকটাপন্ন অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ইউসুফ মনিরকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

এ হামলায় আশপাশে পার্কিং করা প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনও ক্ষতিগ্রস্থ হয়। ঘটনাস্থল থেকে পাঁচ যুবককে পুলিশ আটক করেছে।

সূত্র: যুগান্তর অনলাইন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM