বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ চীনে কয়লা খনিতে ধস, নিহত ২১ শ্রমিক

চীনে কয়লা খনিতে ধস, নিহত ২১ শ্রমিক

নিউজ ডেস্ক | ১২:১৮ অপরাহ্ন, ১৩ জানুয়ারী, ২০১৯

1547360331.jpg

নিউজ ডেস্ক: চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি ধসের ঘটনায় ২১ জন শ্রমিক নিহত হয়েছেন। সেই সঙ্গে ভূগর্ভে এখনো অন্তত ২১ জন শ্রমিক আটকা পড়ে আছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সংবাদ সংস্থা সিনহুয়া ও রাষ্ট্রীয় টেলিভিশন আজ রোববার জানায়, শানঝি প্রদেশের শেনমু শহরে শনিবার এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সেই সময় কয়লা খনিতে প্রায় ৮৭ জন শ্রমিক কাজ করছিল। দুর্ঘটনার পর নিহত ২১ শ্রমিকসহ মোট ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বাকি অন্তত ২১ জন এখনো ভূগর্ভে আটকে আছেন। তবে তাদের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।

সংবাদে আরো বলা হয়, উদ্ধারকারীদের কাজে অগ্রগতি হয়েছে। তবে আটকা পড়াদের কবে নাগাদ উদ্ধার করা সম্ভব হবে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি।

বিগত বছরগুলোতে চীনে প্রায়ই খনি দুর্ঘটনা, রাসায়নিক কারখানায় বা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। ফলে দেশটির জন্য এই দুর্ঘটনাগুলো এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM