বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ পাকিস্তানে গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ৮

পাকিস্তানে গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ৮

নিউজ ডেস্ক | ৫:০১ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর, ২০১৭

1513508469.jpg
হামলায় আহত শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : রয়টার্স

পাকিস্তানের কোয়েটাতে এক গির্জায় আত্মঘাতী হামলায় আটজন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে ১৬ জন।

আজ রোববার বিকেলের দিকে ওই ঘটনা ঘটে।

বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক (আইজি) মোয়াজ্জাম আনসারি দেশটির সংবাদ মাধ্যম দ্য ডনকে জানিয়েছেন, দুজন আত্মঘাতী হামলাকারী বেথাল মেমোরিয়াল চার্চ নামের ওই গির্জায় হামলা করে। ওই সময় চার শতাধিক মানুষ প্রার্থনা করছিল।

মোয়াজ্জাম আনসারি জানান, হামলাকারীদের একজন তার গায়ে লাগানো বোমার বিস্ফোরণ ঘটায়। ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অন্য হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।

আহতদের কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হতাহতদের মধ্যে নারী ও শিশুও আছে।

দ্য ডন জানিয়েছে ওই গির্জাটি আগে থেকেই সন্ত্রাসীদের হামলার লক্ষ্যবস্তু ছিল। কয়েক বছর আগেও ওই গির্জায় হামলা হয়। এ কারণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।

বিবিসি জানিয়েছে, ঘটনাস্থল থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে আফগানিস্তান সীমান্ত।  

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM