বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ এক মঞ্চে ৫ মার্কিন প্রেসিডেন্ট

এক মঞ্চে ৫ মার্কিন প্রেসিডেন্ট

১০:৫০ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর, ২০১৭

chahida-news-1508734224.jpg

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক হ্যারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এক কনসার্টের আয়োজন করে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের কিছু উদ্যোক্তা। শনিবারের ওই কনসার্ট থেকে প্রায় ৩১ মিলিয়ন মার্কিন ডলারের তহবিলও উঠে আসে।

তবে এই ঘটনার চাইতে ওই কনসার্টের বড় খবর হচ্ছে সেখানে প্রথমবারের মতো এক মঞ্চে দেখা গেল দেশটির সাবেক পাঁচ প্রেসিডেন্টকে। সাবেক তিন ডেমোক্রেট প্রেসিডেন্ট জিমি কার্টার, বিল ক্লিনটন ও বারাক ওবামা এবং রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ এবং জর্জ উইলিয়াম বুশ এসময় এক মঞ্চে হাজির হন।

হ্যারিকেন হার্ভে, ইরমা এবং মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদানে এ কনসার্টের আয়োজন করা হয়।

সাবেক এই রাজনীতিবিদরা হ্যারিকেন হার্ভির পর থেকে সাহায্যের আবেদন জানিয়ে আসছেন। গত আগস্টের এই এই ঝড় ফ্লোরিডা, পুয়ের্তোরিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপেও আঘাত হানে। যার ফলে প্রায় ১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।

পূর্ব রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ওবামা কনসার্টে আগতদের উদ্দেশ্যে বলেন,‌‌‌‌ সাবেক প্রেসিডেন্ট হিসেবে মার্কিনীদের আমরা সাহায্য করতে চাই।

ওবামার পূর্বসূরী জর্জ বুশ বলেন, লোকজন এখানে কষ্টে দিনাতিপাত করছেন। একজন টেক্সাসবাসী হিসেবে আমরা পানির চেয়ে টেক্সাসকে বেশি ভালবাসি।

ওই কনসার্টে উপস্থিত না থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চমৎকার উদ্যোগের প্রশংসা করেছেন। এক বার্তায় তিনি সাবেক প্রেসিডেন্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM