বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ এক মিনিটেই কোটি টাকার মার্সিডিজের মালিক!

এক মিনিটেই কোটি টাকার মার্সিডিজের মালিক!

নিউজ ডেস্ক | ১১:৪৯ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর, ২০১৭

1512020949.jpg

মার্সিডিজে চড়তে হলে আপনাকে জীবনে অনেক পরিশ্রম করতে হবে। হয়ত এর জন্য আপনাকে সারা জীবন অপেক্ষা করতে হবে। হয়ত সারা জীবন পরিশ্রম করার পরও আপনার সেই স্বপ্ন অধরাই থেকে যেতে পারে।

কিন্তু এদিন ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডের দুই ব্যক্তি মাত্র এক মিনিটেই একটি মার্সিডিজ বাগিয়ে নিয়েছেন। ঐ দুই ব্যক্তি কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপ পায়নি। এর জন্য তারা মূলত চুরি বিদ্যার দ্বারস্থ হয়েছিল।

পুরো ঘটনাটি ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা গাড়িটিকে চাবি ছাড়াই মাত্র ৬০ সেকেন্ডে চুরি করে পালিয়ে যায় চোরেরা। ভিডিওটিতে দেখা যায়, অন্য একটি দামি গাড়ি এসে থামে চুরি হওয়া গাড়িটির পেছনে। ঐ গাড়ি থেকে দুই ব্যক্তি বের হয়ে একজন বাড়ির বাইরে নজর রাখতে থাকেন।

অন্যজন মার্সিডিজ গাড়িটির পাশে গিয়ে এক মুহূর্তের মধ্যে গাড়ির দরজা খুলে ফেলে। এরপর বাড়ির বাইরে নজর রাখা ব্যক্তি গিয়ে নিজেদের গাড়িতে চড়ে বসেন। আর অন্যজন চড়ে বসেন মার্সিডিজটিতে। ভিডিওতে দুই জনের কারোর চেহারা দেখা যায়নি। 

সূত্র: ইত্তেফাক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM