শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ মিসরে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

মিসরে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১:২৫ পূর্বাহ্ন, ২২ অক্টোবর, ২০১৭

chahida-news-1508613919.jpg

মিসরের দক্ষিণাঞ্চলীয় আসুইত প্রদেশের কাছে মরুভূমির ভেতর দিয়ে যাওয়া একটি সড়কে শনিবার কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত ও অপর নয় জন আহত হয়েছে।

এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।

আসুইত নিরাপত্তা অধিদপ্তরের প্রধান জেনারেল গামাল শোকার বলেন, ‘আসুইত-লোহিত সাগর সড়কে একটি ট্রাক ও একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষের ফলে আরো তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটে।’

তিনি বলেন, নিহতদের মধ্যে চার শিশু ও পাঁচ নারী রয়েছেন।

তিনি জানান, আহতদের আসুইত পাবলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM