শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ লেবানন ছাড়ার নির্দেশ সৌদি নাগরিকদের

লেবানন ছাড়ার নির্দেশ সৌদি নাগরিকদের

নিউজ ডেস্ক | ১২:৪৫ অপরাহ্ন, ১০ নভেম্বর, ২০১৭

1510296307.jpg

সৌদি নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশটির নাগরিকদের নতুন করে লেবানন সফরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খবর রয়টার্স।

লেবাননে সৌদি ভ্রমণ সতর্কতার অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম এসপিএ এজেন্সিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। 

এতে বলা হয়, লেবাননের এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশটিতে সফররত বা বসবাসরত নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। দেশটিতে আয়োজিত কোনো আন্তর্জাতিক আয়োজনেও সৌদি নাগরিকদের অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে সৌদি রাজ পরিবারে ব্যাপক ধরপাকড়ের মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন সৌদি আরবে সফররত লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি। টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ভাষণে আল-হারিরি জানান, ইরান ও দেশটির লেবাননি মিত্র হিজবুল্লাহ তাকে হত্যার ষড়যন্ত্র করছে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM