বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ স্কটিশ সম্মাননা হারালেন সু চি

স্কটিশ সম্মাননা হারালেন সু চি

নিউজ ডেস্ক | ১:১৯ অপরাহ্ন, ৪ নভেম্বর, ২০১৭

1509779960.jpg

মিয়ানমারের নেত্রী অং সান সু চির ফ্রিডম অব দ্য সিটি পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে গ্লাসগো সিটি কাউন্সিল।

মিয়ানমারে রোহিঙ্গা সংকট নিয়ে সু চির ভূমিকার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গৃহবন্দি থাকাবস্থায় ২০০৯ সালে তাকে এই পুরস্কার দেওয়া হয়। খবর বিবিসির।

এ বিষয়ে গ্লাসগো’র লর্ড প্রভোস্ট ইভা বোলান্দার বলেন, আমি এবং আমাদের নেতা কাউন্সিলর সুসান এইটকেন সম্প্রতি রোহিঙ্গা ইস্যুতে অং সান সু চির কাছে একটি চিঠি পাঠিয়েছি। এতে আমরা তার সামনে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ অবনতি সম্পর্কে আমাদের শহরের উদ্বেগের কথা জানিয়েছি। এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য তার প্রতি আহ্বান জানিয়েছি। কিন্তু এই চিঠির যে প্রতিক্রিয়া আমরা পেয়েছি তা হতাশাজনক ও দুঃখজনক।

গ্লাসগো সিটি কাউন্সিল জানিয়েছে, তাদের ইতিহাসে এভাবে প্রত্যাহার একটি নজিরবিহীন ঘটনা। তবে সু চির ব্যাপারে এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM