বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন জাকির নায়েক

মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন জাকির নায়েক

নিউজ ডেস্ক | ১:৪২ অপরাহ্ন, ৩ নভেম্বর, ২০১৭

1509694941.jpg

ভারতের বিতর্কিত ধর্মীয় নেতা ও টিভি ব্যক্তিত্ব জাকির নায়েককে আশ্রয় দিয়েছে মালয়েশিয়া। সম্প্রতি তাকে দেশটির প্রশাসনিক রাজধানীর বিভিন্ন মসজিদ, হাসপাতাল ও রেস্তোরাঁতে দেখা গেছে। দেশটির উপপ্রধানমন্ত্রী সংসদে জাকির নায়েককে বসবাসের অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন। 

এছাড়া দেশটির প্রধানমন্ত্রী জাকির নায়েকের সঙ্গে বৈঠকের ছবি ফেসবুকে শেয়ার করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত মাসে দীর্ঘদিন পর মালয়েশিয়ায় প্রকাশ্যে আসেন জাকির নায়েক। দেশটির পুত্রজায়া মসজিদে দেহরক্ষীসহ প্রকাশ্যে এসেছিলেন। এই মসজিদেই দেশটির প্রধানমন্ত্রী প্রায়ই নামাজ পড়তে আসেন। এ সময় রয়টার্সের এক নারী সাংবাদিক ভারতে তার বিরুদ্ধে চলমান তদন্ত সম্পর্কে জানতে চেয়েছিলেন। জবাবে তিনি বলেন, প্রকাশ্যে নারীদের সঙ্গে কথা বলা ঠিক নয়।

পরে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাইলেও কোনও জবাব দেননি জাকির নায়েক।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি মঙ্গলবার দেশটির সংসদে বলেছেন, জাকির নায়েককে পাঁচ বছর আগে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে। পক্ষপাতমূলকভাবে তাকে এই অনুমতি দেওয়া হয়নি।

জাহিদ হামিদি বলেন, এই দেশে বসবাসের সময় তিনি কোনও আইন ও নিয়ম ভঙ্গ করেননি। ফলে তাকে গ্রেফতার বা আটকের কোনও আইনি ভিত্তি নেই।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM