বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ ইরানের পরমাণু চুক্তিতে পুতিনের সমর্থন

ইরানের পরমাণু চুক্তিতে পুতিনের সমর্থন

নিউজ ডেস্ক | ১১:২৭ পূর্বাহ্ন, ২ নভেম্বর, ২০১৭

1509600426.jpg

ইরানের পরমাণু চুক্তির সমর্থন আদায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান চুক্তির শর্ত অনুযায়ীই কাজ করছে যা জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের সমর্থন পাবার যোগ্য।

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বিবৃতিতে পুতিন বলেন, কোনো এক পক্ষ একা পরমাণু সমঝোতা বানচাল করতে পারবে না।

মস্কো সবসময় তেহরানের পাশে রয়েছে বলেও জানান তিনি।

বুধবার একদিনের সফরে তেহরানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে রুশ রাষ্ট্রনায়ক এসব কথা বলেন। সিরিয়ায় যুদ্ধ শেষ করতে ইরান ও রাশিয়া একসাথে কাজ করবে বলেও জানান তিনি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM