শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ সাংবাদিকদের অস্ত্র দেবে রাশিয়া

সাংবাদিকদের অস্ত্র দেবে রাশিয়া

৬:৪৯ অপরাহ্ন, ২৭ অক্টোবর, ২০১৭

chahida-news-1509108545.jpg

রাশিয়ার একটি অন্যতম শীর্ষস্থানীয় সরকার-বিরোধী সংবাদপত্রের সম্পাদক জানিয়েছেন, তিনি নিরাপত্তার জন্য তার সাংবাদিকদের হাতে কম প্রাণঘাতী অস্ত্র তুলে দেবেন। সাংবাদিকরা সেগুলো ব্যবহারের প্রশিক্ষণও পাবেন।

সম্প্রতি রাশিয়ায় ভিন্নমতাবলম্বীদের উপর হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন ‘নভায়া গাজিয়েটা’পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাটভ।

চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার সরকার-বিরোধী এক বেতার ‘ইকো অফ মস্কো’র ৩২ বছর বয়সি উপস্থাপিকাকে ছুরি দিয়ে আহত করা হয়।

রেডিওর কার্যালয়ে ঢুকে এই হামলা চালান ৪৮ বছর বয়সি এক ব্যক্তি। তবে তিনি আগে থেকে টাটইয়ানা ফেলগেনহাউয়ার নামের ঐ উপস্থাপিকাকে চিনতেন না, বলে ধারণা করা হচ্ছে। অবশ্য জিজ্ঞাসাবাদের সময় হামলাকারী জানিয়েছেন, ফেলগেনহাউয়ার তাকে ‘টেলিপ্যাথিক যোগাযোগ’এর সাহায্যে যৌন হয়রানি করেছেন।

নভায়া গাজিয়েটা-র সম্পাদক দিমিত্রি মুরাটভ ‘ইকো অফ মস্কো’কে বুধবার জানান, আমি নিউজরুমকে অস্ত্র দিব।আমরা সাংবাদিকদের আরও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা দিব, যার বিস্তারিত আমি বলতে চাই না। আমরা রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি চুক্তি করব। এছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিদ্যমান আইন মেনে নভায়া গাজিয়েটা সাংবাদিকদের অস্ত্র দিলে সমস্যা নেই।

গত দুই দশকে নভায়া গাজিয়েটার বেশ কয়েকজন সাংবাদিককে হয়ত হত্যা করা হয়েছে, নয়ত তাদের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সূত্র: নতুনসময়.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM