প্রচ্ছদ প্রবাস জীবন বন্যার্তদের সহায়তায় কানাডায় কনসার্ট
বন্যার্তদের সহায়তায় কানাডায় কনসার্ট
১:০৯ অপরাহ্ন, ২৩ অক্টোবর, ২০১৭

সম্প্রতি কানাডার টরন্টো শহরে বন্যার্তদের সাহায্যার্থে কনসার্ট আয়োজন করা হয়েছে। এই কনসার্টে আয় করা অর্থ বন্যার্তদের কল্যাণে ব্যয় করা হবে। কানাডা ও বাংলাদেশ ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান হোপ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এ কনসার্টের আয়োজন করা হয়।
কনসার্টের মূল আকর্ষণ ছিলেন কিংবদন্তী শিল্পী উইনিং ব্যান্ডের চন্দন জামান আলী, আর্ক ব্যান্ডের টুলু আশিকুজ্জামান এবং তার নতুন ব্যান্ড Tulu & The Lightmen, ডি- রকস্টার শুভ, দুধ-ভাত ব্যান্ড, মামুন, ইন্টু এবং মঞ্জু জুটি, রিংকু, রাগীব ও ফাহিম আজীজ।
পুরো কনসার্টের সাউন্ডের সার্বিক দায়িত্বে ছিলেন ট্র্যাপ ব্যান্ডের মোহাম্মদ মাহবুবুল হক, পরিচালনায় ডি-রক স্টার শুভ ও শমী সাত্তার।
মিউজিকাল হ্যান্ডসে ছিলেন রাজীব ও ধ্রুব ড্রামস, সোহেল লিড গিটার, পল বেইজ গিটার, শামী সাত্তার এবং মেহেদী কী-বোর্ডে এবং রনি পালমারসহ স্বনামধন্য যন্ত্র সংগীত শিল্পীরা।

