বুধবার, ১৮ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ প্রবাস জীবন তিনদিনে সৌদিতে ১৩৫ বাংলাদেশি আটক

তিনদিনে সৌদিতে ১৩৫ বাংলাদেশি আটক

১:০৪ অপরাহ্ন, ২৩ অক্টোবর, ২০১৭

chahida-news-1508742240.jpg

তিনদিনে সৌদি আরবে ১৩৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তারা যে প্রতিষ্ঠানের হয়ে নিয়োগ পেয়েছিলেন, সে প্রতিষ্ঠানে কাজ না করায় আটক হয়েছেন।

১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর এই তিনদিন দাম্মামে অভিযানে বাঙালিদের ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এটি জানিয়েছে।

সূত্রে জানা যায়, অনুমতিপত্র ছাড়া আটকরা বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ করতেন। দেশটির শ্রম আইনে তা অপরাধ।

তাদের কী করা হবে তা এখনও মন্ত্রণালয় জানাতে পারেনি। তবে দেশে পাঠিয়ে দেওয়ার শঙ্কার কথা অনেকে বলছেন।

মূলত প্রতিবছর হজের পর থেকে যাওয়া অবৈধ বিদেশি ধরতে অভিযান চালায় সৌদি সরকার। এবারও এই অভিযান চলমান, যা আরও এক মাসের বেশি সময় চলবে বলে জানা যায়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM