বুধবার, ১৮ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ প্রবাস জীবন মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক | ১১:৩৩ পূর্বাহ্ন, ২ নভেম্বর, ২০১৭

1509600796.jpg

মালয়েশিয়ার কুয়ালালামপুরের সর্ববৃহৎ গার্মেন্টস সামগ্রীর পাইকারী মার্কেট হাংতুয়া কেনাঙ্গা হোলসেল সিটিতে বুধবার অভিযান চালানো হয়। এসময় প্রায় ৬০ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক অভিবাসী শ্রমিককে গ্রেফতার করা হয়।

মার্কেটে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা জানান, স্থানীয় সময় সকাল ১১টায় হঠাৎ করেই সাদা পোশাকের ইমিগ্রেশন, পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা মার্কেটে ঢুকে কাগজপত্র চেক করতে শুরু করে। এসময় পুরো মার্কেট জুড়ে আতঙ্ক শুরু হয়ে যায়। ২টা পর্যন্ত চলে এ অভিযান। 

কাগজপত্র চেক করে সেখানে কর্মরত প্রায় ৬০জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক শ্রমিককে আটক করা হয়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM