বিয়ে করছেন পাওলি দাম
১২:৪৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর, ২০১৭

কলকাতার অভিনেত্রী পাওলি দাম আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন। পাত্র নায়িকার দীর্ঘদিনের প্রেমিক অর্জুন দেব।
কলকাতার তাজ বেঙ্গলে হবে বিয়ের অনুষ্ঠান। অর্জুনের বাড়ি আসামের গুয়াহাটিতে। সেখানেই ১০ ডিসেম্বর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পাওলির লেক গার্ডেন্সের ফ্ল্যাটেই বিয়ের সকালের অনুষ্ঠান হওয়ার কথা। তাজ বেঙ্গলে বসবে সন্ধ্যার আসর। লাল বেনারসিতে সাজবেন পাওলি। পরছেন তার মায়ের ঐতিহ্যবাহী সোনার গয়না। গুয়াহাটির রিসেপশনেও পাওলি সনাতনী সাজেই থাকবেন।
তিন বছর আগে এক পার্টিতে আলাপ হয় পাওলি আর অর্জুনের। তার পরেও একাধিক অনুষ্ঠানে দু’জনের দেখা হয়। প্রেম পর্বের সেই শুরু।

