ঢাকার মঞ্চে শাবানা আজমির নাটক
১:২৯ অপরাহ্ন, ২৩ অক্টোবর, ২০১৭

ঢাকার মঞ্চে আসছেন বলিউড তারকা শাবানা আজমি ও গীতিকার জাভেদ আখতার। বাবা কবি কাইফি আজমির জীবনী নিয়ে কবিতা নির্ভর নাটক ‘কাইফি ওর ম্যায়’ মঞ্চস্থ করতে আসছেন তারা।
রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে আগামী ২৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এই নাটক মঞ্চস্থ হবে।
জানা গেছে, ‘কাইফি ওর ম্যায়’ নাটক নিয়ে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছেন এই তারকা দম্পতি। কবি কাইফি আজমি’র সাক্ষাৎকার ও লেখা থেকে শওকত কাইফির বই ‘ইয়াদ কি রেহগুজার’ গ্রন্থ থেকে নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। মঞ্চে জাভেদ আখতার ও শাবানা আজমি’র হৃদয়স্পর্শী কথোপথনের ভেতর দিয়ে এগোয় নাটকটির গল্প। শাবানা আজমি-জাভেদ আখতারের সঙ্গে এ আয়োজনে উপস্থিত হচ্ছেন গজল সম্রাট জসিন্দর সিং।
‘ব্লুজ কমিউনিকেশনস’ বলিউড তারকা শাবানা আজমি ও গীতিকার জাভেদ আখতারের এই পরিবেশনাকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করেছেন।
গত ১০ অক্টোবর শুরু হয়েছে ‘কাইফি ওর ম্যায়’ নাটকের টিকেট বিক্রির কাজ। ২ হাজার ও ৫ হাজার টাকা মূল্যের টিকিট পাওয়া যাচ্ছে যমুনা ফিউচার পার্কের তাবাক কফি এবং ম্যাড শেফের ধানমণ্ডি শাখায়।

