রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন কটিয়াদীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কটিয়াদীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি | ৮:০৭ অপরাহ্ন, ৭ জানুয়ারী, ২০১৮

1515334031.jpg

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকালে কটিয়াদী উপজেলাধীর নাগের গ্রাম এবং মুমুর দিয়া গ্রামের মাঝখানে,পুরুষবধিয়া বিলের ধারে (বনগ্রাম ইউনিয়ন এবং মুমুরদিয়া এ দুইটি ইউনিয়নের সংযোগ) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বনগ্রাম ইউনিয়নের বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ কামাল ভাটির রানিকে জানান, বিপুল পরিমাণ গ্রামীণ দর্শকের উপস্থিতিতে এ প্রতিযোগিতায় ২০টি ঘোড়া অংশ নেয়।  

ঘোড়দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিলন। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো: কামরুজ্জামান (জামান)। 

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গাজীপুর জেলার কাপাসিয়া থানার টোক গ্রামের বকুল মিয়ার ঘোড়া।

এতে প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয় একটি ২২ ইঞ্চি এলইডি টেলিভিশন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM