রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন ভৈরবে সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে অষ্টগ্রামের জুম্মন

ভৈরবে সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে অষ্টগ্রামের জুম্মন

বিশেষ প্রতিনিধি | ১১:৪৫ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর, ২০১৭

1514137531.jpg
ভৈরব পৌরসভা মিলনায়তনে গান গাইছেন জুম্মন

ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কর্তৃক আয়োজিত সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার জুম্মন ইসলাম ভূইয়া।

সম্প্রতি ভৈরব পৌরসভা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ভৈরব ও নরসিংদীর শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

জুম্মন ইসলামের বাড়ি অষ্টগ্রামের দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর গ্রামে। তার পিতার নাম নজরুল ইসলাম ভূইয়া। পড়ালেখা করছেন ভৈরবের হাজী আসমত কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে।

ছোটবেলা থেকেই জুম্মন বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার। বিভিন্ন সংগীত প্রতিযোগিতা হতে তিনি এ পর্যন্ত মোট ৫৩ টি পুরস্কার পেয়েছেন।

২০১২ সালে চ্যানেল আইয়ের সেরা কন্ঠ গানের প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেয়েছিলেন। বর্তমানে সকল ধরণের সংগীত প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন এ উদীয়মান তরুণ শিল্পী।

4 Comments

Anowar
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
অামাদের ভাটি এলাকার গর্ব জুম্মন ভাই!ভাই অনেক দূর এগিয়ে যাবে সেই কামনায় করি!!
nizam bhuiyan
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
আগের গান গূলো খূব miss করছি।নাইস
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
জুম্মন ইসলাম, যে পরিবেশ থেকে উঠে আসছে,, আমি মনে করি ওর প্রতিভা আর উৎকৃষ্ঠমন বল এবং একান্ত চেষ্টা ওকে আজ এখানে নিয়ে আসছে,আমরা আশা করব এ রকম প্রতিভাবান ছেলেটা যেন অকালে জড়ে না যায়,,,ওর প্রতিভার আলোতে মুখরিত হোক অষ্টগাম সহ সারা দুনিয়া,,
jummon islam
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
ধন্যবাদ।।।। দুয়া চাই

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM