জয়া আহসানের প্রশংসা করল ভারতীয় মিডিয়া
নিউজ ডেস্ক | ১১:১৬ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর, ২০১৭

জয়া আহসান
বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। তবে ওপার বাংলায়ও তার আবির্ভাব ঈর্ষণীয়। 'আবর্ত',' রাজকাহিনী',' ঈগলের চোখ' ও বিসর্জনের মতো ছবিতে অভিনয়ে সাফল্য দেখিয়েছেন এই অভিনেত্রী। এজন্য নায়িকার সৌন্দর্য ও অভিনয়ের প্রশংসা করেছেন ভারতীয় গণমাধ্যম ওয়ানইন্ডিয়া ডট কম।
এক প্রতিবেদনে অনলাইন পোর্টালটি লিখেছে, ''পদ্মাপাড়ের বাঙালি তিনি। এবছরে একের পর এক ছবিতে তাঁর অভিনয় প্রতিভায় অভিভূত ওপার বাংলাও। শুধু কী ওপার বাংলা, গোটা ভারতের দর্শকের মন জয় করে নিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। আর তার জন্যই জি সিনে অ্যাওয়ার্ডসের আসরে আঞ্চলিক ভাষার ছবিতে সেরা অভিনেত্রীর সম্মানও জিতে নিয়েছেন ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী।''

