রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন গুগলে শীর্ষে সাবিলা নূর

গুগলে শীর্ষে সাবিলা নূর

নিউজ ডেস্ক | ৩:৪৯ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর, ২০১৭

1513244974.jpg
সাবিলা নূর

চলতি বছরের অনেকটা সময় আড়ালে ছিলেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল সাবিলা নূর। তারপরও বাংলাদেশে তাকেই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে অনলাইনে। সেই তথ্য দিল সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল।

.

প্রতি বছরের শেষে ট্রেন্ডস ডট গুগল ডটকম অনুসন্ধান, ব্যক্তিত্ব ও খবর বিভাগে তালিকা প্রকাশ করে। সেখানে জানানো হয় অনলাইনে কাদের বা কী সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। ব্যক্তিত্ব তালিকায় বাংলাদেশে প্রথমে রয়েছেন সাবিলা। তারপরই আছেন পর্নো তারকা মিয়া খলিফা। তৃতীয় অবস্থানে আছেন ক্রিকেটার তাসকিন আহমেদ।

তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছেন যথাক্রমে বড়পর্দা ও ছোটপর্দার শীর্ষ নায়ক শাকিব খান ও মোশাররফ করিম।

এরপরেই আছেন সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জান্নাতুল নাইম এভ্রিল, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, ইউটিউবার তৌহিদ আফ্রিদি, অভিনেত্রী শবনম বুবলি ও পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।

‘অনুসন্ধান’-এর তালিকা জুড়ে রয়েছে বেশ কিছু ভারতীয় সিনেমার নাম। এতে আছে তির, জাগ্গা জাসুস, দঙ্গল, আইপিএল, এসএসসি রেজাল্ট, মুন্না মাইকেল, হাফ গার্লফ্রেন্ড, ডব্লিউডব্লিউই এক্সট্রিম রুলস, রাবতা ও বিপিএল।

‘খবর’ বিভাগে আছে শিবাত্রি অ্যাসল্ট, জেএসসি কোয়েশ্চেনস, রোহিঙ্গা, আর্জেন্টিনা সাবমেরিন, বাংলাদেশি সেক্স অফেন্ডারস, একটি বাড়ি একটি খামার, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, দুর্গাপূজা, চিকুনগুনিয়া, সাইক্লোন মোরা।

সূত্র: ডব্লিউএস 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM