রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন কোহলির আগে রণবীর এর সঙ্গে সম্পর্ক ছিল আনুশকার!

কোহলির আগে রণবীর এর সঙ্গে সম্পর্ক ছিল আনুশকার!

নিউজ ডেস্ক | ১০:৩১ পূর্বাহ্ন, ৯ ডিসেম্বর, ২০১৭

1512793861.jpg

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সম্পর্কের কথা সবারই জানা। তারা ইতালির মিলানে বিয়ে করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। তবে আনুশকার জীবনে বিরাটই প্রথম পুরুষ নন। কয়েক বছর আগেও বলিউডে জোর গুঞ্জন শোনা যেত, রণবীর সিং এর সঙ্গে আনুশকার সম্পর্ক রয়েছে।

২০১০ সালে ব্যান্ড বাজা বারাত ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রণবীর। সেই ছবিতে তার বিপরীতে ছিলেন আনুশকা। সেই ছবির সেটেই তারা ঘনিষ্ঠ হন বলে শোনা যায়। পরে তারা একসঙ্গে লেডিজ ভার্সেস রিকি বহেল ছবিতেও কাজ করেন।

আনুশকা কোনও দিনই রণবীরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে রণবীর আবার এই সম্পর্কের গুজবের কথা প্রকাশ্যে অস্বীকারও করেননি। কর্ণ জোহরের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে আনুশকা উদ্দেশে আপত্তিকর রসিকতা করেন রণবীর। পাল্টা তাকে নোংরা ছেলে বলেন আনুশকা।  

তবে বলিউড সূত্রে খবর, তাদের সম্পর্কে ভাঙন ধরার কারণ সোনাক্ষী সিনহা। এই অভিনেত্রীর সঙ্গে কাজ করেন রণবীর। সেটা ভালোভাবে নেননি আনুশকা। তার মনে হয়েছিল, সোনাক্ষীর প্রতি অত্যাধিক যত্নবান হয়ে পড়েছেন রণবীর। ২০১১ সালের আইফা পুরস্কার প্রদান অনুষ্ঠানে রণবীর-আনুশকার মনোমালিন্য প্রকাশ্যে এসে যায়। সেই অনুষ্ঠানে তারা একে অপরের সঙ্গে কথা বলেননি।

পরে শোনা যায়, আনুশকা বড় ব্যানারের ছবিতে কাজ করলেও, রণবীর তখনও বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করতে না পারায় হিংসা করছিলেন। তাছাড়া তার সঙ্গে দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠতা হয় গোলিয়ো কে রসলীলা: রামলীলা ছবিতে কাজ করার সময়। এসব কারণ মিলিয়েই রণবীর-আনুশকার বিচ্ছেদ হয়।

বলিউডে অনেকেই রণবীর-আনুশকার সম্পর্কের কথা জানতেন। নেহা ধুপিয়া প্রকাশ্যেই সে কথা বলেছিলেন।

২০১৩ সালে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, তিনি আনুশকাকে মিস করেন। পরে অবশ্য তাদের সম্পর্কের শৈত্য কেটে গেছে। ২০১৫ সালে তারা দিল ধড়কনে দো ছবিতে কাজ করেন। ফিলাউরি ছবির ট্রেলার দেখে ট্যুইটারে মজার ছলে আনুশকার প্রশংসা করেন রণবীর। আনুশকাও জবাব দেন।

একাধিক সাক্ষাৎকারে তাদের একসঙ্গে দেখা গেছে। আনুশকা যখন বিরাটকে বিয়ে করতে চলেছেন, তখন দীপিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণবীর। দু'জনেই এখন নতুন সম্পর্ক নিয়ে সুখী।

সূত্র: বিডি প্রতিদিন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM