রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন শাকিবের সঙ্গে তালাক হয়ে যাওয়া ভালো: অপু বিশ্বাসকে তসলিমা নাসরিন

শাকিবের সঙ্গে তালাক হয়ে যাওয়া ভালো: অপু বিশ্বাসকে তসলিমা নাসরিন

নিউজ ডেস্ক | ২:৪২ অপরাহ্ন, ৬ ডিসেম্বর, ২০১৭

1512549748.jpg

অপু বিশ্বাসকে সম্প্রতি ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন শাকিব খান। সেই ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। এ নিয়ে নিজের মত জানালেন লেখিকা তসলিমা নাসরিন।

ফেসবুকে ভেরিফায়েড পেজে তসলিমা নাসরিনের লেখাটি নতুন সময়ের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

তসলিমা লেখেন, ‘বাংলাদেশের ছবির হিরো শাকিব তালাক দিচ্ছে বাংলাদেশের ছবির হিরোইন অপু বিশ্বাসকে। অপুর দোষ, অপু তার স্বামীর নির্দেশ পালন করেনি, তার কথা শোনেনি।’

তিনি আরো লেখেন, ‘শাকিবকে ভালোবেসে অপু নিজের ধর্ম ছেড়ে শাকিবের ধর্ম গ্রহণ করেছে, শাকিবের বাড়িতে ঝি চাকরের মতো কাজকর্ম করেছে। শাকিব বিয়ের ব্যাপারটা লুকিয়ে রাখতে বলেছে বলে লুকিয়ে রেখেছে, বাচ্চা হওয়ার খবরটাও লুকিয়ে রাখতে বলেছে বলে দীর্ঘকাল লুকিয়ে রেখেছে, বাচ্চা হওয়ার সময় শাকিব হাসপাতালে যায়নি তারপরও শাকিবের জন্য অপুর ভালোবাসা কিছু কমেনি। এখন বাচ্চা কোলে মেয়েটি পাচ্ছে তালাকনামা। শাকিবের মতো আত্মম্ভরী পুরুষতান্ত্রিকের সঙ্গে তালাক হয়ে যাওয়া অবশ্য ভালো। স্বনির্ভর মেয়ে নিজের দেখভাল নিজেই করতে পারে।’

তসলিমার পরামর্শ, ‘শাকিবের জন্য কান্নাকাটি হাহুতাশ বন্ধ করতে হবে অপুকে। আপাতত অপু বিশ্বাসের কোনো পুরুষকে বিশ্বাস করা উচিত নয়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM