রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন আমাকে একটু সময় দিন: সাংবাদিকদের অপু বিশ্বাস

আমাকে একটু সময় দিন: সাংবাদিকদের অপু বিশ্বাস

নিউজ ডেস্ক | ৮:৪৮ অপরাহ্ন, ৫ ডিসেম্বর, ২০১৭

1512485285.jpg
অপু বিশ্বাস

শাকিব খান সম্প্রতি তাঁর স্বাক্ষর করা তালাকানামা অপু বিশ্বাসকে পাঠিয়েছেন। তবে বিচ্ছেদের কাগজ অপু বিশ্বাস এখনো হাতে পাননি বলে সাংবাদিকদের জানিয়েছেন।

গতকাল সোমবার শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তখন অপু বিশ্বাস অনেক গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

সাংবাদিকদের প্রসঙ্গে অপু বিশ্বাস আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

অপু বিশ্বাস লিখেছেন, ‘প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা ২০০৫ সাল থেকে আজ অবধি আমার পাশে ছিলেন, আমার ভালো সময়/খারাপ সময়ে আপনাদের পাশে পেয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আপনাদের অনেক শ্রদ্ধা করি।’

অপু আরো বলেন, ‘সাম্প্রতিক বিষয় নিয়ে আপনারা আমাকে পাচ্ছেন না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছি। খুব শিগগিরই আপনাদের সাথে যোগাযোগ করব।‘

বক্তব্য ছাড়া খবর প্রকাশ না করতে অনুরোধ করেছেন অপু। তিনি বলেন,‘যারা আমার বক্তব্য না নিয়ে নিউজ করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, প্লিজ আমাকে একটু সময় দিন, খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরব।ধন্যবাদ সবাইকে।’

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM