রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন অপুকে তালাকনামা পাঠিয়েছেন শাকিব খান!

অপুকে তালাকনামা পাঠিয়েছেন শাকিব খান!

নিউজ ডেস্ক | ৫:৩২ অপরাহ্ন, ৪ ডিসেম্বর, ২০১৭

1512387144.jpg

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান তাঁর স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন বলে জানা গেছে।

আজ সোমবার অপু বিশ্বাসের বাসায় এই তালাকনামা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইকবাল।

সাধারণত শাকিব খানের কোনো বিষয়ে গণমাধ্যমকে জানাতে মুখপাত্র হিসেবে কথা বলেন মোহাম্মদ ইকবাল। তিনি জানান, অপু বিশ্বাসকে ব্যারিস্টার রোকনউদ্দিনের মাধ্যমে তালাকনামা পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে শাকিব খানকে এসএমএস পাঠালে তিনি ফিরতি এসএমএসে বলেন, ‘শুটিংয়ে আছি, পরে কথা বলছি।’

তবে বারবার চেষ্টা করেও অপু বিশ্বাসকে টেলিফোনে পাওয়া যায়নি।

গত এপ্রিলে ঢাকাই ছবির নতুন নায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী। এর পরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে শাকিব খানের। ছবিটি প্রকাশের পর পরই গণমাধ্যমে দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন অপু।

সূত্র: এনটিভি

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM