শনিবার, ৮ আগস্ট ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন সালমান খান বিবাহিত, স্ত্রী-সন্তান বিদেশে!

সালমান খান বিবাহিত, স্ত্রী-সন্তান বিদেশে!

নিউজ ডেস্ক | ১১:০৮ পূর্বাহ্ন, ২১ নভেম্বর, ২০১৭

1511240896.jpg

কবে বিয়ে করবেন সালমান খান? এমন প্রশ্ন সব সময়ই ঘোরাফেরা করে বলিউডে। সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া কিংবা ক্যাটরিনা কিংবা বর্তমানের ইউলিয়া, ‘ভাইজানে’র জীবনে একের পর এক বান্ধবীর প্রবেশ ঘটেছে বটে, কিন্তু স্থায়ী হয়নি।

.

আর তাই বলিউডের অন্যতম ‘এলিজেবল ব্যাচেলর’ কবে বিয়ে করবেন, তা নিয়ে জল্পনার অন্ত নেই। কিন্তু, সম্প্রতি বেশ কয়েকটি সূত্র থেকে একটু অন্যরকম দাবি করা হচ্ছে সালমানের বিয়ে নিয়ে।

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সোশ্যাল সাইটে সম্প্রতি সালমানের বিয়ে নিয়ে বেশ কিছু তথ্য ছড়ানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু মানুষ দাবি করেছেন, সালমান বিবাহিত। তার স্ত্রী ভারতীয় নন, তিনি বিদেশে থাকেন। এমনকি, সালমানের এক সন্তানও রয়েছে বলে দাবি।

এখানেই শেষ নয়, সালমানের স্ত্রী-সন্তানের কথা তার কাছের মানুষরা জানেন বলেও দাবি করা হয়েছে।

ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সম্পর্ক নিয়ে বরাবরই বেশ খোলামেলা সালমান খান। সে ঐশ্বরিয়া রাই’য়ের সঙ্গে বিচ্ছেদের পর বিবেক ওবেরয়কে হুমকি দেওয়া হোক কিংবা ক্যাটরিনার জন্য রণবীরের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছে যাওয়া, সব সময়ই জীবনকে প্রায় ‘খোলা খাতা’র মতো প্রকাশ করা সালমান কি না বিয়েটাই সেরে ফেললেন চুপি চুপি!

সূত্র: পরিবর্তন.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM