রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন আবারো সানি লিওনকে চান আরবাজ!

আবারো সানি লিওনকে চান আরবাজ!

নিউজ ডেস্ক | ৯:৪২ পূর্বাহ্ন, ২১ নভেম্বর, ২০১৭

1511235771.jpg

পরিচালক রাজীব ওয়ালিয়ার নতুন ছবি ‘তেরা ইন্তেজার’ মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর। এবারই প্রথম আরবাজ কাজ করেছেন সানি লিওয়ের সঙ্গে।

‘তেরা ইন্তেজার’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আরবাজ খান বলেন, ‘যদি আবার সানির সঙ্গে কাজ করার সুযোগ আসে, তাহলে আমি আবার তার সঙ্গে কাজ করতে চাইব।’

আবার এদিকে শোনা যাচ্ছে, আরবাজের আসন্ন সিনেমা ‘দাবাং ৩’ এ সালমান খানের সঙ্গে আইটেম গানে অংশ নেবেন সানি।

সানি লিওনকে নিয়ে যতই বিতর্ক থাকুক, তিনি যে জনপ্রিয় অভিনেত্রী তা নিঃসন্দেহে বলা যায়। আমির খান, সালমান খান, শাহরুখ খানের সঙ্গে ভালো সম্পর্ক তার। এমনকি তাদের সঙ্গে কাজের প্রস্তাবও পাচ্ছেন সানি। এরই মধ্যে তিনি আরবাজ খানের সঙ্গে পুরো একটা সিনেমায় অভিনয় করে বসলেন। আরবাজের মতে, সানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।

একটি সাক্ষাৎকারে আরবাজ খান বলেন, ‘আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘দাবাং ৩’ ছবির শুটিং। যখন মালাইকা দাবাংয়ে আইটেম গানে অংশ নেন, তার জনপ্রিয়তা আরো বেড়ে যায়। যখন কারিনা ‘দাবাং ২’-তে আইটেম নাচ করেন, তার জনপ্রিয়তাও বেড়ে যায়। যিনিই ‘দাবাং’য়ের অংশ হয়েছেন, তারই জনপ্রিয়তা বেড়ে গেছে। আর যদি সানির কথা বলি, তাহলে অবশ্যই বলব, তার ক্ষেত্রেও তাই হবে

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM