রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন আবারও বাবা হলেন অনন্ত জলিল

আবারও বাবা হলেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক | ৫:০০ অপরাহ্ন, ১৩ নভেম্বর, ২০১৭

1510570967.jpg

দ্বিতীয় পুত্র সন্তানের বাবা-মা হলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এ দম্পতি তাদের দ্বিতীয় পুত্রসন্তানের নাম রেখেছেন আবরার ইবনে জলিল।

সোমবার অনন্ত জলিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সদ্যজাতের ছবিসহ একটি স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘আসসালামু আলাইকুম, আমার ছোট ছেলে-আবরার ইবনে জলিল আর বড় ছেলে-আরিজ ইবনে জলিল। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সবাই ভালো আছি। আমি অনেক আনন্দিত। তাদের সঙ্গে আমার বেশ ভালো সময় কাটতেছে। বন্ধুগণ আমার দুই ছেলের জন্য দোয়া করবেন। ’

জানা গেছে, গত ২৩শে অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে দ্বিতীয় সন্তানের বাবা-মা হন অনন্ত-বর্ষা। নবজাতক ও মা দু’জনেই বর্তমানে সুস্থ আছেন। সন্তান জন্মের ২০ দিন পার হলেও এতদিন খবরটি গোপন রেখেছিলেন এ দম্পতি। চিকিৎসকরা ছাড়পত্র দিলে শিগগির সন্তানকে নিয়ে অনন্ত-বর্ষা দেশে ফিরবেন বলে জানা যায়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ নভেম্বর প্রথম পুত্রসন্তানের বাবা-মা হন অনন্ত ও বর্ষা। পুত্রসন্তানের নাম রাখেন আরিজ। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল অভিনয়ের পাশাপাশি নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। সম্প্রতি তিনি তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত হয়েছেন।

২০১০ সালে নিজের প্রযোজিত চলচ্চিত্রে নায়ক হিসেবে যাত্রা শুরু হয় অনন্ত জলিলের। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’। সবগুলো ছবিতে অনন্তর নায়িকা ছিলেন বর্ষা।

সূত্র: বিডিপ্রতিদিন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM