বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলেন তথ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলেন তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | ১১:৪৪ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী, ২০১৯

1547790260.jpg

নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশবিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাস নেন তিনি।

জাবিতে তথ্যমন্ত্রীর এটাই প্রথম ক্লাস নয়। গত বছর থেকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে মাস্টার্সের ‘গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ’ কোর্সের ক্লাস নেয়া শুরু করেন তিনি। বৃহস্পতিবার ছিল শেষ ক্লাস। নিয়ম অনুযায়ী প্রতি কোর্সের জন্য এক হাজার টাকা করে পাবেন তিনি।

এ পর্যন্ত কোর্সের জন্য তিনি ৫টি ক্লাস নিয়েছেন।

বিকাল ৪টায় ক্যাম্পাসে ক্লাস নেওয়ার জন্য তথ্যমন্ত্রী জাবি ক্যাম্পাসে গেলে আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের ব্যক্তিরা বিভাগটির সামনে ভিড় করেন। এ সময় মন্ত্রী নেতাকর্মীদের তাঁর অফিস কিংবা বাসায় যাওয়ার পরামর্শ দেন।

এর আগে পরিবেশবিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ড. হাছান মাহমুদ। শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এরপর বেলজিয়াম ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে ‘হিউম্যান ইকোলজি’ ও ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে মাস্টার্স করেন তিনি। এরপর পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন তথ্যমন্ত্রী।

সূত্র: কালেরকন্ঠ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM