বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা ঢাবিতে ওয়ানু’র ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাবিতে ওয়ানু’র ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিক্ষা প্রতিবেদক | ২:৩১ অপরাহ্ন, ১৪ অক্টোবর, ২০১৮

1539520258.jpg

শিক্ষা প্রতিবেদক: চাকুরির বাজার সম্পর্কে ধারণা এবং পছন্দের ক্যারিয়ার গঠনের পরামর্শ নিয়ে সেমিনার করেছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব নাসিরনগর (ওয়ানু)। 

শুক্রবার (অক্টোবর ১২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে রাজধানী ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শিক্ষার্থীরা অংশ নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসির সাবেক চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার শফি ইউ আহমেদ। 

এতে ক্যারিয়ার নিয়ে আলোচনায় অংশ নেন খাদ্য মন্ত্রণালয়ের সহকারি সচিব ইঞ্জিনিয়ার গাজিউর রহমান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম ইউ আহমেদ ফরিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার খুরশিদ আলম, সরকারি সঙ্গীত কলেজের ভাইস-প্রিন্সিপাল ইন্দো প্রভা দাস, সিনিয়র ব্যাংকার পরিমল রায় ও উদ্যোক্তা রোটারিয়ান কামরুল হাসান বাবু। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM